গুল্ম জাতীয় উদ্ভিদ দীপ্ত লুচি ঔষধি গুণে অনন্য। এই গুণের জন্যই গাছটি বাড়ির ছাদে, বারান্দায় বা আঙিনায় টবে চাষ করতে পারেন। খুব সহজেই গাছটি চাষ করা যায়। জেনে নিন উপায়:
Advertisement
এই গাছের পাতা, ফুল দেখতে অনেকটা লুচির মতো। পাতাগুলো বেশ প্রশস্ত ও মসৃণ। এ গাছে সূর্যের আলো পড়লে এক ধরনের আলো দেখা যায়। তাই এর নাম দীপ্ত লুচি।
আরও পড়ুন চারপাশে উঁকি মারছে দীপ্ত লুচি, চেনেন কি? পরিচিতিদীপ্ত লুচির বৈজ্ঞানিক নাম ‘পেপেরোমিয়া পেলাসিডা’। যা পাইপারেসিয়া পরিবারের গুল্ম জাতীয় সপুষ্পক উদ্ভিদ। এটি ১৫-৪৫ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট। যা সাধারণত স্যাঁতসেঁতে কম আলোযুক্ত স্থানে জন্মায়।
গাছের বৈশিষ্ট্যদীপ্ত লুচির ডালপালাগুলো বেশ ছড়ানো এবং শক্তিশালী। যা থেকে মনোরম পাতা এবং ফুল ফোটে। পাতাগুলো বেশ প্রশস্ত ও গোলাকার। গ্রীষ্মকালে এই গাছে সাদা অথবা হালকা গোলাপি রঙের ছোট ছোট ফুল ফোটে। যা বাতাসে মৃদু সুবাস ছড়ায়।
Advertisement
দীপ্ত লুচি গাছ টবেও চাষ করা যায়। এটি খুব দ্রুত বাড়ে। এর জন্য বিশেষ কোনো মাটির প্রয়োজন হয় না। তবে উর্বর মাটিতে ভালো বৃদ্ধি পায়। তাই যে কোনো মাটির মধ্যে বীজ বা চারা রোপণ করলেই হয়ে যায়। এটি আর্দ্র ও ছায়াঘেরা স্থানে সহজেই জন্মায়।
পরিচর্যাউর্বর ও ঝুরঝুরে মাটিতে দীপ্ত লুচির বৃদ্ধি ভালো হয়। মাঝারি রোদ এবং নিয়মিত পানি দিতে হয়। টবে বা বাগানের আর্দ্র কোণায় এটি প্রাকৃতিকভাবে বেড়ে উঠতে পারে।
এসইউ
Advertisement