জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একটি গণতান্ত্রিক দেশে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদির এমন বৈঠক কোনোভাবে কাম্য না।
Advertisement
তিনি বলেন, যদি ওই বৈঠক কেবল সৌজন্য সাক্ষাৎ না হয়ে বাংলাদেশ-সম্পর্কিত কোনো বিষয়ে হয়ে থাকে, তাহলে সে বিষয়ে আলোচনা বাংলাদেশ সরকারের সঙ্গে হওয়াই সমীচীন।
শনিবার (১ আগস্ট) সিলেটে স্থানীয় দৈনিক জালালাবাদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরডা. শফিকুর রহমান বলেন, ভারতে অবস্থান করে দুই কূটনীতিকের আলোচনা করায় কোনো সমস্যা নেই। তবে বাংলাদেশে এসে ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক যদি শুধুই সৌজন্য সাক্ষাৎ না হয়ে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয়ে হয়ে থাকে, তাহলে সেই আলোচনা বাংলাদেশের সরকারের সঙ্গে হওয়া উচিত। প্রয়োজনে বিরোধী রাজনৈতিক দলের সঙ্গেও এ ধরনের বিষয়ে মতবিনিময় করা যেতে পারে।
Advertisement
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন পর্যবেক্ষণ করে তারা শঙ্কিত হয়েছেন। ভবিষ্যতেও যদি একই ধরনের উদ্যোগ বা কৌশল অব্যাহত থাকে, তাহলে নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছা সম্পর্কে জনগণের মধ্যে আরও উদ্বেগ তৈরি হতে পারে।
সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে জামায়াত আমির বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এ বিষয়ে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।
আরও পড়ুন মিয়া গোলাম পরওয়ার / প্রধানমন্ত্রীকে ভুল বুঝিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের দিকে নেওয়া হচ্ছেগণভোটের রায় বাস্তবায়নে বিএনপির অবস্থানের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটের প্রশ্নে দলটি পূর্বের অবস্থান থেকে সরে এসেছে। আগে সবাই গণভোটের পক্ষে মত দিলেও পরে বিএনপি কেন অবস্থান পরিবর্তন করলো, সে প্রশ্নের জবাব জনগণ জানতে চায়।
দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস উন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আব্দুর রব, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম প্রমুখ।
Advertisement
আহমেদ জামিল/কেএসআর