বিনোদন

প্রেম না করেও প্রেমিকা দিবসের শুভেচ্ছা পেয়ে যা বললেন পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার প্রেমিকা দিবস উপলক্ষে পাওয়া এক রহস্যময় শুভেচ্ছা বার্তা ঘিরে নতুন করে ভক্তদের কৌতূহলের জন্ম দিয়েছেন।

Advertisement

আরও পড়ুন ‘সুড়ঙ্গ’, ‘দাগি’র পর ভিকি জাহেদের সিনেমায় আফরান নিশো-তমা মির্জা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিতে দেখা যায়, তার কাছে পাঠানো হয়েছে প্রেমিকা দিবসের শুভেচ্ছাসহ একটি কেক ও একটি হাতে লেখা চিঠি। তবে শুভেচ্ছা পাঠানো ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী।

ছবিগুলোর ক্যাপশনে পরীমনি মজার ছলে লিখেছেন, ‘কিন্তু আমি তো প্রেম করি না।’

এই এক বাক্যেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। কে পাঠিয়েছেন এই শুভেচ্ছা, আদৌ কোনো বিশেষ মানুষ আছেন কি না- এসব নিয়ে চলছে জল্পনা-কল্পনা। যদিও এ বিষয়ে আর কোনো ব্যাখ্যা দেননি অভিনেত্রী।

Advertisement

আরও পড়ুন সাবিলা নূর নন, সেই সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন ইধিকা পাল

পরীমনির পোস্টে অনেকেই তাকে প্রেমিকা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ কেউ রহস্যময় সেই শুভেচ্ছা প্রেরকের পরিচয় জানতে চেয়েছেন।

যদিও কেক ও চিঠি পাঠানো ব্যক্তির নাম গোপন রেখেছেন পরীমনি, তবু তার এই পোস্ট ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 

এলআইএ

Advertisement