রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- আল-আমিন (২৭) ও মো. সোহান হোসাইন (২৬)।
Advertisement
রোববার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
আরও পড়ুন হচ্ছে আইন / জাল মুদ্রা রাখলে যাবজ্জীবন, পরোয়ানা ছাড়াই গ্রেফতারগুলশান থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি অভিযানিক দল জানতে পারে, গুলশান-১ এলাকার একটি বাসার সামনে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল নোট নিয়ে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আল-আমিন ও মো. সোহান হোসাইনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন জাল নোট দিয়ে কোমল পানীয় কিনতে গিয়ে ধরা, ১০ বছরের সাজাঅভিযানকালে তাদের কাছ থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।
Advertisement
কেআর/ইএ