আইন-আদালত

প্রত্যেক বিচারপতির সঙ্গে গবেষণা কর্মকর্তা নিয়োগ চেয়ে রিট

হাইকোর্ট বিভাগের প্রত্যেক বিচারপতির সঙ্গে অন্তত একজন করে ‘রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার’ নিয়োগের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

Advertisement

রোববার (২ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জনস্বার্থে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে এ রিট করে।

রিটে বলা হয়, বিচারব্যবস্থার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, মামলার জট কমানো এবং দ্রুত ও গবেষণানির্ভর বিচার নিশ্চিত করতে হাইকোর্টের প্রত্যেক বিচারপতির সঙ্গে একজন করে গবেষণা কর্মকর্তা নিয়োগ প্রয়োজন। বর্তমানে বিচারপতিরা মামলার শুনানির পাশাপাশি আইন, দেশি-বিদেশি নজির, আন্তর্জাতিক রায় পর্যালোচনা ও রায় লেখার মতো সময়সাপেক্ষ কাজ করলেও তাদের সহায়তায় কোনো প্রাতিষ্ঠানিক গবেষণা কাঠামো নেই।

আরও পড়ুন শ্যোন অ্যারেস্টের অপব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

আবেদনকারীর দাবি, গবেষণা কর্মকর্তা নিয়োগ হলে বিচারপতিরা মূল বিচারিক দায়িত্বে আরও বেশি সময় দিতে পারবেন। এতে বিচারিক দক্ষতা বাড়বে এবং মামলার নিষ্পত্তির গতিও ত্বরান্বিত হবে।

Advertisement

রিটে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ভারত, জাপান, সিঙ্গাপুর ও পাকিস্তানসহ বিশ্বের অনেক দেশের আদালতে বিচারপতিদের সহায়তায় ল ক্লার্ক বা গবেষণা কর্মকর্তা নিয়োগের ব্যবস্থা বহুদিন ধরেই চালু রয়েছে।

এফএইচ/একিউএফ