স্বাস্থ্য

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আইসিডিডিআর,বি-র ড. ফিরদৌসী কাদরী

মর্যাদাপূর্ণ ‘বিডিআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬’-এ ভূষিত হয়েছেন আইসিডিডিআর,বি-র সিনিয়র সায়েন্টিস্ট ড. ফিরদৌসী কাদরী। সংক্রামক রোগ গবেষণা, সাশ্রয়ী মূল্যের টিকা উন্নয়ন এবং জনস্বাস্থ্য রক্ষায় অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি মর্যাদাপূর্ণ এই অ্যাওয়ার্ড পান।

Advertisement

যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক গবেষণা ও অ্যাডভোকেসি সংগঠন বাংলাদেশ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (বিডিআই) ২০১২ সাল থেকে দেশের উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনকারী গুণী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দিয়ে আসছে।

ড. ফিরদৌসী কাদরীর দীর্ঘদিনের গবেষণা ও জনস্বাস্থ্য সুরক্ষায় তার নিরলস সাধনা এই আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছে।

আরও পড়ুন আইসিডিডিআর’বির অনুসন্ধান / হামের জিনগত পরিবর্তন হয়নি, আক্রান্ত বেশি ৯ মাসের নিচে

সোমবার (৩ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিডিআই-এর আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ড. কাদরীর হাতে এই আজীবন সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। ওই সম্মেলনে তিনি একটি বিশেষ মূল বক্তব্যও উপস্থাপন করবেন।

Advertisement

বিজ্ঞান গবেষণার পাশাপাশি বিশেষ করে দেশের নতুন প্রজন্মের নারী বিজ্ঞানীদের অনুপ্রাণিত করতে ড. ফিরদৌসী কাদরীর ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার এই আন্তর্জাতিক অর্জন দেশের চিকিৎসা বিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রকে বিশ্বমঞ্চে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল।

এসইউজে/এমআইএইচএস/