বলিউডের তারকা শাহরুখ খান এবং ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহকে একই ফ্রেমে দেখা গেছে দুর্লভ ছবিতে। এ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আবেগের সৃষ্টি হয়েছে।
Advertisement
জানা যায়, এর আগেও সালমান শাহ ও তার স্ত্রী সামিরা, পাশাপাশি শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের একটি ছবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছিল। সেই ছবিটি সালমান শাহর মুম্বাই সফরের সময় তোলা বলে জানা যায়।
এবার প্রকাশ পাওয়া নতুন ছবিতে শাহরুখ খান ও সালমান শাহকে একসঙ্গে দেখা যাচ্ছে। এতে আরও রয়েছেন সালমানের স্ত্রী সামিরা।ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন আজমান হোসাইন নামে এক ভক্ত। ধারণা করা হচ্ছে, সালমান শাহর মুম্বাই সফরের সময় তোলা আরও কিছু ছবি সিলেটে অবস্থিত সালমান শাহ ভবনে সংরক্ষিত অ্যালবাম থেকে সংগ্রহ করা হয়েছে।শাহরুখ-গৌরির সঙ্গে স্ত্রীসহ সালমান শাহের এই ছবিটি খুবই জনপ্রিয়
এ বিষয়ে একটি স্মৃতিচারণমূলক পোস্টে উল্লেখ করা হয়, সিনিয়র সাংবাদিক রবি আরমানের নির্দেশে একসময় পূর্ণিমা ম্যাগাজিনের একজন প্রতিবেদক ঢাকার ইস্কাটন প্লাজায় সালমান শাহর বাসা থেকে শাহরুখ-গৌরী ও সালমান-সামিরার সেই বহুল আলোচিত ছবিটি সংগ্রহ করেছিলেন। পরবর্তী সময়ে সেটি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয় এবং ভক্তদের কাছেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে সেখানে তোলা অন্য কোনো ছবি প্রকাশ হয়নি কখনো।
Advertisement
তাই নতুন প্রকাশিত এই ছবিটিও সেই সময়কার স্মৃতিরই আরেকটি মূল্যবান দলিল বলে মনে করছেন ভক্তরা। তাদের ভাষায়, বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান এবং বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহকে একই ফ্রেমে দেখার সুযোগ সত্যিই বিশেষ এক মুহূর্ত।
এলআইএ