রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশের দেশব্যাপী গণমিছিল

জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী সংস্কারে দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সব জেলায় একযোগে গণমিছিল করবে।

Advertisement

জুলাই গণঅভ্যুত্থান দিবসে আগামী বুধবার (৫ আগস্ট) এ কর্মসূচি পালন করা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানান।

আরও পড়ুন ৫ আগস্ট দেশের মানুষের মুক্তির অন্যতম দিন: শেখ ফজলুল করীম

বিবৃতিতে বলা হয়, ঢাকায় পল্টন মোড়ে বেলা ১১টা থেকে সমাবেশ হবে এবং সমাবেশ শেষে গণমিছিল অনুষ্ঠিত হবে। ঢাকার গণমিছিলে নেতৃত্ব দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

এমইউ/একিউএফ

Advertisement