দিনাজপুরের বিরল উপজেলায় কৃষি জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিরল ইউনিয়নের ঝাড়পুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
Advertisement
বজ্রপাতে নিহত কৃষক ঝাড়পুকুর গ্রামের খাদেমুল ইসলামের ছেলে হেলাল বরকু (২৮)।
জানা যায়, গভীর নলকূপ থেকে জমিতে পানি দেওয়ার কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন হেলাল। পরে স্থানীয়রা বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন কিশোরগঞ্জে ধান রোপণের সময় বজ্রপাতে প্রাণ গেল কৃষকেরবিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, নিহতের মরদেহ বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Advertisement
এমদাদুল হক মিলন/এসজেডএইচ/এএসএম