নারায়ণগঞ্জে বৈধ-অবৈধ ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ক্রমেই বিপর্যস্ত হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্য। বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর তীরসহ জেলার বিভিন্ন এলাকায় শতাধিক ইটভাটা থেকে প্রতিদিন বাতাসে ছড়িয়ে পড়ছে কালো ধোঁয়া ও ইটের গুড়া। এতে আশপাশ এলাকার নারী, শিশু আর বৃদ্ধরা যেমন শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি, গাছপালা ও নদীর জীববৈচিত্র্য। তবে নিয়মিত অভিযান চালিয়েও অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর ফল মিলছে না, বরং উন্নয়নের আড়ালে বাড়ছেই পরিবেশ ধ্বংসের ভয়াবহতা।
Advertisement
সরেজমিনে দেখা যায়, নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর দুই তীরে গড়ে উঠেছে শতাধিক ইটভাটা। পাশাপাশি বন্দর, সোনারগাঁ ও রূপগঞ্জ এলাকাতেও রয়েছে অনেক ইটভাটা। আর এসব ইটভাটায় ইট পোড়ানোর কাজে ব্যবহৃত চুল্লি থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া ও ইটের গুঁড়ো বাতাসের সঙ্গে মিশে প্রতিনিয়ত পরিবেশ দূষণ করছে।
এতে করে বক্তাবলী ও আলীরটেক এলাকাসহ ইটাভাটার আশপাশ এলাকার গাছপালা মরে যাওয়া, জমিতে ফসল না হওয়াসহ একই সাথে নদীতে মাছও হারিয়ে যাচ্ছে। একদিকে এসব ইটাভাটা যেমন যোগান দিচ্ছে আধুনিক নগরায়নের নির্মাণ সামগ্রী অন্যদিকে বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত ধোঁয়া। ফলে উন্নয়নের চাকা ঘুরলেও তার ভার বইছে পরিবেশ প্রকৃতি।
‘খুব শিগগিরই তাদের সঙ্গে মিটিং করবো। পরিবেশ মন্ত্রণালয় থেকে তাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবেশ সম্মত উপায়ে তাদের ইটভাটা পরিচালনা করতে হবে। তাদেরকে এই বার্তা দেওয়া হবে। সেই সঙ্গে তাদের অ্যাসোসিয়েশন পরিবেশ অধিদপ্তরের কাছে কিছু প্রতিশ্রুতি দিয়ে আসছে। আমরা তাদেরকে এই বিষয়গুলো অবহিত করবো। তারপর আমরা মনিটরিংয়ে যাবো; যারা যার নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Advertisement
সংশ্লিষ্টরা বলছেন, নারায়ণগঞ্জ জেলায় মোট ইটভাটা আছে ২৪৪টি। এর মধ্যে বৈধ ৯৪টি। আর বাকী ১৫০টিই অবৈধ। এসকল অবৈধ ইটভাটাগুলো বিভিন্নভাবে পরিচালনা করে যাচ্ছে। অনেক সময় মোবাইল কোর্ট পরিচালনা করে গুড়িয়ে দেওয়া হলেও কয়েকদিন পর আবার এসব ইটভাটা সচল হয়ে যায়।
পরিবেশ অধিদপ্তর সূত্র থেকে জানা গেছে, অবৈধ ইটভাটার তালিকায় রয়েছে- মেসার্স জুলেখা ব্রিকস, মেসার্স মহব্বত আলী ব্রিকস, মেসার্স আরফিন ব্রিক সেন্টার, মেসার্স ভাই ভাই ব্রিকস ম্যানুফেকচারার, মেসার্স পপুলার ব্রিকস, মেসার্স এস এস আর ব্রিকস, মেসার্স মোহাম্মদিয়া ব্রিকস ম্যানুফেকচারিং, মেসার্স মদিনা ব্রিকস ম্যানুফেকচারার, মেসার্স মদিনা মনোয়ারা ব্রিকস, মেসার্স দিপু ব্রিকস, সাউথ আরবান ব্র্রিকস, মেসার্স বন্ধু ব্রিকস কর্পোরেশন, মেসার্স আলী ব্রিকস, আব্দুল্লাহ ব্রিকস সাপ্লায়ার্স আব্দুল্লাহ ব্রিকস সাপ্লায়ার্স স্টার, মেসার্স এফ রহমান ব্রিক ফিল্ড, মেসার্স মোহাম্মদিয়া ব্রিকস ম্যানুফেকচারিং মেসার্স এস এস আর ব্রিকস, মেসার্স মোহাম্মদিয়া ব্রিকস ম্যানুফেকচারিং, নিউ ন্যাশনাল ব্রিকস ম্যানুফেকচারার।
আরও পড়ুন ঢুকছে সীমান্ত দিয়ে, ‘হোম ডেলিভারি’তে মিলছে মাদকসূত্র থেকে আরও জানা গেছে, অবৈধ তালিকায় রয়েছে মেসার্স নিউ ন্যাশনাল ব্রিক, মেসার্স ন্যাশনাল ব্রিকস সাপ্লাইয়ার্স, মেসার্স রাকিব ব্রিকস ম্যানুফেকচারিং, মেসার্স আকবরনগর নূর ব্রিকস/মেসার্স তাকওয়া ব্রিকস, মেসার্স কাকলী ব্রিকস ম্যানুফেকচারার, মেসার্স নাহার ব্রিকস ম্যানুফেকচারিং, মেসার্স ন্যাশনাল ব্রিক ম্যানুফেকচারিং, মেসার্স একতা ব্রিকস, মেসার্স নিউ নূরানী ব্রিক, মামা ভাগিনা ব্রিকস, আয়নাল ব্রিক সাপ্লাইয়ার্স, মেসার্স তানভীর ব্রিকস, আশিক ব্রিক ফিল্ড, মেসার্স নির্মাণ ব্রিকস, মেসার্স লালন ব্রিকস, সি বি এফ কম্বাইন্ড ব্রিক ফিল্ড, মেসার্স সেলিম ব্রিকস, মেসার্স মা ব্রিক ফিল্ড, সান ব্রিকস ম্যানুফেকচারার, মেসার্স বিসমিল্লাহ ব্রিক ম্যানুফেকচারিং, মেসার্স আলহাজ্ব নাছির উদ্দিন অ্যান্ড সন্স, মেসার্স আজাদ এন্টারপ্রাইজ, মেসার্স এস ইউ এ ব্রিকস, মেসার্স আব্দুল কাদির জিকজ্যাগ ব্রিক ফিল্ড, মেসার্স মা বাবার দোয়া জিগজ্যাগ ব্রিক ফিল্ড, মেসার্স সুপার ব্রিকস, এ এস বি ম্যানুফেকচারিং, মেসার্স এ কে বি ব্রিকস, মীর ব্রিকস সাপ্লাইয়ার্স, মেসার্স তাজ ব্রিকস ম্যানুফেকচারার, এন বি এম ব্রিকস, মেসার্স শাহজালাল ব্রিকস, মেসার্স জনতা ব্রিকস।
‘ইটভাটার কারণে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। আশপাশ এলাকায় মানুষজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষেতে ফসল হয় না। আমরা এসব বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলেছি। কিন্তু কোনো কার্যকর ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না।’
Advertisement
মেসার্স এ জি ব্রিকস, মেসার্স মা আবেদুন নেছা ব্রিকস, মেসার্স খাদিজা ব্রিকস ম্যানুফ্যাকচারার, মেসার্স মহিউদ্দিন ব্রিকস ফিল্ড, মেসার্স রাব্বি ব্রিকস, মেসার্স সামাদ ব্রিকস, মেসার্স মাশাআল্লাহ ব্রিকস, মেসার্স একতা ব্রিক ফিল্ড, মেসার্স বন্ধু ব্রিকস ম্যানুফেকচারিং, মেসার্স বিসমিল্লাহ ব্রিক ফিল্ড, মেসার্স আল মক্কা ব্রিকস, মেসার্স মা বাবার দোয়া ব্রিক ফিল্ড, মেসার্স চাচা ভাতিজা ব্রিক ফিল্ড, মেসার্স হাজী অটো ব্রিক ফিল্ড, আনন্দ ব্রিকস অ্যান্ড কোং, হাজী রিয়াজউদ্দিন ব্রিকস-১, মেসার্স হাজী রিয়াজ ব্রিক ফিল্ড-২, মেসার্স ইয়ার এন্টারপ্রাইজ, মেসার্স আল্লাহর দান ব্রিকস অ্যান্ড ম্যানু, মেসার্স আল মদিনা ব্রিক ফিল্ড অ্যান্ড ম্যানু, ন্যাশনাল ব্রিকঅ্যান্ড ম্যানুফেকচার, সেভেন জিরো সেভেন ব্রিকস অ্যান্ড কোং, আল্লাহর দান ব্রিক ফিল্ড, মেসার্স বন্ধন ব্রিক ফিল্ড অ্যান্ড ম্যানু., মেসার্স ভূইয়া ব্রিক ফিল্ড অ্যান্ড ম্যানুফেকচার, মেসার্স আওলাদ ব্রিকস ম্যানুফেকচারার্স, এম এ বি ব্রিকস, রূপা ব্রিক ম্যানুফেকচারার ইন্ডা., শুভ অটো ব্রিকস ম্যানুফেকচারিং, মেসার্স চায়না তারাব ব্রিক ফিল্ড, মেসার্স জে আর বি ব্রিকস, মেসার্স এ বি এম এন্টারপ্রাইজ, মেসার্স ৭৭৭ ব্রিকস (৭৭৭)।
মেসার্স এ এস বি ব্রিকস-১, মেসার্স আর এস ব্রিকস, মেসার্স হাকিম ব্রিকস ম্যানঃ-২, মেসার্স অটো সিরামিক ব্রিক ফিল্ড, মেসার্স হেলাল কাদির ব্রিকস, মেসার্স এম এম ব্রিক ফিল্ড, মেসার্স নাসির উদ্দিন ভূইয়া ব্রিকস, মেসার্স রহমান কোব্বাদ ব্রিকস, মেসার্স ভুইয়া ব্রিকস, মেসার্স আব্দুল হক অ্যান্ড বাবুল ব্রিকস, মেসার্স ভাই বন্ধু ব্রিকস, মেসার্স খেসাইর ব্রিকস, মেসার্স এম এইচ ডি ব্রিকস, মেসার্স হারুন ফরহাদ ব্রিকস, মেসার্স দাউদপুর ব্রিকস, মেসার্স শফিক অ্যান্ড ব্রাদার্স, মেসার্স বিছমিল্লাহ ব্রিক ফিল্ড, মেসার্স এম এস কে ব্রিকস, মেসার্স হারুন ইউসুফ বুলবুল ব্রিকস, মেসার্স আর বি বি ব্রিকস, মেসার্স থ্রি এ ব্রিকস, মেসার্স জি এস বি ব্রিকস, মেসার্স এ এ বি ব্রিকস, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, মেসার্স আল্লার দান ব্রিকস, মেসার্স সততা ব্রিকস, মেসার্স সততা ব্রিকস, বিসমিল্লাহ ব্রিকস ম্যানুফেকচারিং, মেসার্স ভোলাব ব্রিক ফিল্ড, মেসার্স আতলাপুর ব্রিক ফিল্ড, মেসার্স চারিতাল্লুক ব্রিক ফিল্ড, মেসার্স আর এ বি ব্রিকস, মেসার্স এন আর বি ব্রিকস।
‘ইটভাটার কারণে আমাদের পরিবেশ দূষণ হয়। আর পরিবেশ দূষণের প্রভাব সব জায়গায় পড়ে। তারই ধারাবাহিকতায় নদীতেও এর প্রভাব পড়ে। বর্তমানে নারায়ণগঞ্জের নদীগুলোতে কোনো মাছের দেখা পাওয়া যায় না।’
মেসার্স এম বি এন ব্রিকস, মেসার্স সরকার ব্রিক ফিল্ড, মেসার্স আদলা ব্রিকস মার্ট, মেসার্স এ এস বি ব্রিক ফিল্ড, মেসার্স আর এন বি ব্রিকস, মেসার্স ভূইয়া ব্রিক মার্ট, মেসার্স বড়বাড়ী ব্রিক কোম্পানী, মেসার্স ভোলাব টাওরা ব্রিকস, টেংরাবন ভোলাব ব্রিক ফিল্ড, মেসার্স এম বি এফ ব্রিকস, মেসার্স আদলা ব্রিক, মানিক চেয়ারম্যান ব্রিক ফিল্ড, মেসার্স আর এম বি ব্রিকস, মেসার্স এ টি এফ ব্রিক ফিল্ড, মেসার্স আর বি এম ব্রিক ফিল্ড, মেসার্স হাই সুপার ব্রিকস, মেসার্স এম বি বি ব্রিকস, মেসার্স বি আর বি ব্রিকস, মেসার্স এম এইচ আর ব্রিকস, মেসার্স আর কে বি ব্রিকস, মেসার্স কে বি এম ব্রিকস, মেসার্স এম এম কে ব্রিকস, মেসার্স এম আর বি ব্রিকস, মেসার্স এ আর বি ব্রিকস, মেসার্স এম টি বি ব্রিকস, মেসার্স বি আর বি ব্রিকস-২, মেসার্স এ আর বি ব্রিকস-২, মেসার্স পি আর বি ব্রিকস, মেসার্স জি এন ব্রিকস ফিল্ড ও এ এম ব্রিকস ফিল্ড।
আরও পড়ুন খুলনা জিলা স্কুল / ১৪০ বছরে যে স্কুল গড়েছে প্রধানমন্ত্রী থেকে ক্রীড়াতারকারাসেল নামে আরেকজন বাসিন্দা বলেন, ইটভাটার কাজ চলমান থাকে তখন বাড়িঘর ধুলায় ভরে যায়। বাতাসে ইটাপোড়ার গন্ধ ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে চারদিকে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পরে। ইটভাটার প্রয়োজন আছে কিন্তু পরিবেশের যেন ক্ষতি না হয় সেদিকে নজর দেওয়া উচিত।
ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার বাসিন্দা অ্যাডভোকেট কাজী মানুন বলেন, ইটভাটাগুলো নদী দখল করে এই ব্যবসা পরিচালনা করছে। তারা নদীর সীমানা দখল করে বৈআইনিভাবে ইটভাটা পরিচালনা করছে। এসব ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ার কারণে গাছপালা পশুপাখি মানুষজন ক্ষতিগ্রস্থ হচ্ছে। ইটভাটার আশপাশ এলাকায় কোনো গাছ হয় না। আমরা সামাজিকভাবে অনেক ক্ষতিগ্রস্থ হয়ে যাচ্ছি।
নারায়ণগঞ্জ প্রকৃতি ও পরিবেশ রক্ষা আন্দোলনের সমন্বয়ক সাবেরা সুলতানা বলেন, ইটভাটার কারণে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে। আশপাশ এলাকায় মানুষজন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। অনেক জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষেতে ফসল হয় না। আমরা এসব বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলেছি। কিন্তু কোনো কার্যকর ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না।
বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির মহাসচিব মোমিন উল্লাহ খান বলেন, আমাদের ইটভাটার ব্যবসা পরিস্থিতি এমনিতেই ভালো যাচ্ছে না। সরকারের এই ব্যবসার পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা চলছে। সেই সঙ্গে অবৈধ ইটভাটার ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে। সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। হয় তাদেরকে বৈধ করা হবে অন্যথায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার কোনো সুযোগ নেই।
নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা বলেন, ইটভাটার কারণে আমাদের পরিবেশ দূষণ হয়। আর পরিবেশ দূষণের প্রভাব সব জায়গায় পড়ে। তারই ধারাবাহিকতায় নদীতেও এর প্রভাব পড়ে। বর্তমানে নারায়ণগঞ্জের নদীগুলোতে কোনো মাছের দেখা পাওয়া যায় না।
আরও পড়ুন শান্তিতে ঘুমের সুযোগটুকুও মেলে না দেশসেরা ফুটবলকন্যাদেরনারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ. এইচ. এম রাসেদ বলেন, আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রতিনিয়ত মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করছি এবং চলমান আছে। একই সঙ্গে নিয়মিত মামলাও হয়েছে। আমরা অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স। আমরা আমাদের সীমিত সক্ষমতা নিয়েই কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান বলেন, ইটভাটার কারণে পরিবেশ দূষণ হয়। আর পরিবেশ দূষণ হলে শ্বাসতন্ত্রের সংক্রমণ বেড়ে যায়। শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া বড়দের ক্ষেত্রে শ্বাসতন্ত্রের সংক্রমণ থেকে শুরু করে ফুসফুসের ক্যানসার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের পরিবেশে দীর্ঘদিন থাকলে মেজাজ খিটখিটে হয়ে যায়, খাবারে অরুচি হয়, জন্ডিস হতে পারে ও মানসিক রোগ বৃদ্ধি পায়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আমরা খুব শিগগিরই তাদের সঙ্গে মিটিং করবো। পরিবেশ মন্ত্রণালয় থেকে তাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবেশ সম্মত উপায়ে তাদের ইটভাটা পরিচালনা করতে হবে। তাদেরকে এই বার্তা দেওয়া হবে। সেই সঙ্গে তাদের অ্যাসোসিয়েশন পরিবেশ অধিদপ্তরের কাছে কিছু প্রতিশ্রুতি দিয়ে আসছে। আমরা তাদেরকে এই বিষয়গুলো অবহিত করবো। তারপর আমরা মনিটরিংয়ে যাবো; যারা যার নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এনএইচআর