নখ পরিষ্কার রাখা যেমন সৌন্দর্যের জন্য জরুরি, তেমনি এটি ব্যক্তিগত স্বাস্থ্যবিধিরও গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে নারীরা নখের যত্নে একটু বেশি সচেতন থাকেন। তবে নখ বড় ও অতিরিক্ত পাতলা হয়ে গেলে ভেঙে যাওয়ার আশঙ্কা বাড়ে। তাই নির্দিষ্ট সময় পরপর নখ কেটে নেওয়াই সবচেয়ে নিরাপদ। কিন্তু নখ কাটার সময় কিছু সাধারণ ভুলের কারণে উল্টো নখ ও আশপাশের ত্বকে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। চলুন জেনে নেই, নখ কাটতে গিয়ে যেসব ভুল এড়িয়ে চলা জরুরি-
Advertisement
নখ সুন্দর ও মসৃণ রাখতে ফাইলিং অত্যন্ত জরুরি। তবে এ কাজ করতে হবে এক দিক থেকে। দুই দিক থেকে ঘষলে নখের স্তর আলগা হয়ে যায়। বাদামের মতো খোঁচা করে নখ কাটলে নখের প্রান্ত দুর্বল হয়ে পড়ে। এতে নখ সহজেই ভেঙে যায়। নখ কাটার সময় গোলাকার বা স্বাভাবিক আকার বজায় রাখা সবচেয়ে ভালো। নখ খুব ছোট করে ফেললে নখের নিচের সংবেদনশীল চামড়া বেরিয়ে আসতে পারে। এতে ব্যথা ও রক্তপাতের ঝুঁকি থাকে। তাই নখের একটি নিরাপদ দৈর্ঘ্য রেখে কাটা উচিত। নিজস্ব নেলকাটার না থাকলে ব্যবহৃত যন্ত্র অবশ্যই জীবাণুমুক্ত করে নিতে হবে। অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে তারপর ব্যবহার করা নিরাপদ। নখ খুব শক্ত থাকলে সঙ্গে সঙ্গে না কাটাই ভালো। কয়েক মিনিট কুসুম গরম পানিতে হাত ভিজিয়ে নিলে নখ নরম হয় এবং সহজে ও নিরাপদে কাটা যায়।
সামান্য সচেতনতা ও সঠিক অভ্যাসই পারে নখকে সুস্থ, শক্ত ও সুন্দর রাখতে। নখ কাটার সময় এসব ভুল এড়িয়ে চললে অপ্রয়োজনীয় যন্ত্রণা ও ঝুঁকি থেকে নিজেকে সহজেই রক্ষা করা সম্ভব।
জেএস/
Advertisement