লাইফস্টাইল

তেলমসলা ছাড়াই বানিয়ে ফেলুন থাই বিফ সালাদ

গরমের দিনে বা হালকা খাওয়ার সময় তেলমসলা ছাড়া স্বাদে ভরপুর কিছু খেতে চাইলে থাই বিফ সালাদ হতে পারে একদম পারফেক্ট অপশন। সহজ কিছু উপকরণ আর তাজা সবজি দিয়ে তৈরি এই সালাদ শুধু স্বাস্থ্যকর নয়, দেখতেও আকর্ষণীয় এবং স্বাদেও অতুলনীয়। সময় কম লাগবে, রান্নার ঝামেলাও নেই আর চাইলে দই বা লেবুর রস দিয়ে আরও রিফ্রেশিং টাচ দেওয়া যাবে। এবার শিখে নিন কিভাবে তেলমসলা ছাড়া সহজে ও সুস্বাদু বিফ সালাদ বানানো যায়। রইলো রেসিপি-

Advertisement

উপকরণ হাড়ছাড়া গরুর মাংস ২৫০ গ্রাম কাঁচা আম ১ কাপ শসা ১ কাপ গাজর ১ কাপ ক্যাপসিকাম ১ কাপ পেঁয়াজ কুচি আধা কাপ কাঁচামরিচ ৩/৪ টি রসুন ২ কোয়া সয়াসস ১ চা চামচ ফিশ সস ১ চা চামচ আখের গুড় ১ টেবিল চামচ চিলি ফ্লেকস ১ চা-চামচ গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ ধনেপাতা ও পুদিনাপাতা কুচি ১ টেবিলচামচ লেবুর রস ২ টেবিল চামচ তেল ২ টেবিল চামচ লবণ স্বাদমতো আরও পড়ুন:  খেজুরের হালুয়া বানাবেন যেভাবে শবে বরাতে ইবাদতের ফাঁকে বানিয়ে নিন সুজির হালুয়া শবে বরাতের মিষ্টি আয়োজনে থাকুক লাউয়ের হালুয়া যেভাবে তৈরি করবেন

প্রথমেই গরুর মাংস কেটে পরিষ্কার করে তাতে সয়াসস আর গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে মেখে ৩০ মিনিট রেখে দিন ম্যারিনেট এর জন্য। এরপর একটি ফ্রাইং প্যানে মাংসগুলো অল্প আঁচে এপাশ ওপাশ করে ভেজে নিন। এবার একটি পাত্রে আখের গুড়, সয়াসস, ফিশ সস, লেবুর রস, চিলি ফ্লেকস, রসুনের কোয়া কুচি করে চামচের সাহায্য ভালো করে মিশিয়ে নিতে হবে।

তারপর ঐ পাত্রে এক এক করে কাঁচা আম, শসা, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচকুচি, ধনেপাতা ও পুদিনাপাতা কুচি একসঙ্গে মিশিয়ে নিন। সবশেষ ভাজা মাংসের টুকরোগুলো দিয়ে আবারও ভালোভাবে মেশান। ব্যাস তৈরি হয়ে গেলো মাজাদার থাই বিফ সালাদ।

জেএস/

Advertisement