বসন্ত তুমি—কোকিলের কণ্ঠে বেজে ওঠা ব্যাকুল আবাহন,ভোরের আলোয় পাখির কলরবে ঘুম ভাঙা মন।
Advertisement
বসন্ত তুমি—হৃদয়ের তটে জেগে ওঠা আদিম ভালোবাসা,রক্তে মিশে থাকা আমার মায়ের ভাষা।
বসন্ত তুমি—ঝরা পাতার উৎসবে প্রিয়তমার হাত ছুঁয়ে হাঁটা,গোধূলির রঙে দুটি ছায়ার মিলেমিশে থাকা।
বসন্ত তুমি—গোলাপি ঠোঁটের কোণে সেই পরিচিত তিল,প্রিয়তমার হাসিতে খুঁজে পাওয়া অনাবিল মিল।
Advertisement
বসন্ত তুমি—নবীন কবির খাতার প্রথম কবিতা,সুপ্ত প্রতিভার জেগে ওঠা সবটুকু সজীবতা।
বসন্ত তুমি—বাসন্তী নূপুরে বেজে ওঠা চেনা সুর,ক্লান্ত দুপুরেও পথিকের চোখে প্রশান্তির রোদ্দুর।
এসইউ
Advertisement