অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে কবি মুহিব শামীমের নতুন কাব্যগ্রন্থ ‘মাতৃ সুবাস’। বইটি প্রকাশ করেছে নাগরিক প্রকাশন। বইমেলায় প্রকাশনীর ৩৩০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
Advertisement
এই কাব্যগ্রন্থে স্থান পেয়েছে মাতৃত্বের মমতা, মানবিক অনুভূতি, প্রেম, স্মৃতি ও জীবনের নানা অনুষঙ্গ। কবি মানুষের অন্তর্গত অনুভূতিকে কাব্যিক ভাষায় প্রকাশ করেছেন। সহজ, সাবলীল ও আবেগঘন ভাষায় রচিত কবিতাগুলোয় জীবনের আলো-ছায়া, ভালোবাসা, বেদনা ও মানবিক সম্পর্কের নানা দিক প্রতিফলিত হয়েছে।
আরও পড়ুনমেলায় এসেছে সৌম্য সালেকের দুটি নতুন বইকবি মুহিব শামীম পেশায় বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক ও লেখক। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি মঞ্চনাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গেও যুক্ত। দীর্ঘদিন ধরে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে তার সক্রিয় পদচারণা আছে।
তার পূর্বপ্রকাশিত উপন্যাস ‘আয়নার ওপারে’ বইটিও এবারের অমর একুশে বইমেলায় ৩৩০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। উপন্যাসটিতে মানুষের অন্তর্জগৎ, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের বাস্তবতাকে গল্পের বুননে তুলে ধরা হয়েছে।
Advertisement
এসইউ