সাহিত্য

মানুষ না থাকলে শহর মরে যায় এবং কবিতার গন্তব্যে বৃষ্টি

মানুষ না থাকলে শহর মরে যায়

তুমি বলেছিলে, তোমার একটা শহর প্রয়োজনআর আমি চেয়েছি শুধু মানুষকালের যাত্রায় তুমি বিস্তীর্ণ অলিগলি সমেতআস্ত একটা শহর পেয়েছো।

Advertisement

কিন্তু জন-মানবহীন!

যাত্রাপথে আমি পেয়েছি শহরবিহীনঅসংখ্য মানুষ—যেখানে নেই কোনো অট্টালিকাপ্রাচুর্যের ঢলাঢলিআছে ঘাত-প্রতিঘাতে বেঁচে থাকা অসংখ্য মানুষ।

বৈপরীত্যের শোকেস সামনে রেখেআজ দুজনে ক্যালকুলেটর টিপে হিসেব কষছি—কে কতটুকু জিতেছি—কিংবা কতটুকু হেরেছি এক জীবনেকে পেয়েছে বাগান আর কে পেয়েছে কাঠগোলাপ!

Advertisement

****

কবিতার গন্তব্যে বৃষ্টি

মাদকতার মুগ্ধতায় ঝরে চলে বৃষ্টিক্ষয়হীন প্রেমের অচল পথ ভাসিয়ে দেয়নিঃশ্বাসের পাহাড় জমে এই বুকেআমার বেলকনিতে দাঁড়ায় ব্যঞ্জনার কবিতারা।

নৈঃশব্দের স্মৃতিগুলো এসে দাঁড়ায় সামনেহাত বাড়িয়ে ভিজে যাই সেই বৃষ্টিতেআনমন আলাপনের ভিড়ে এসে যায় কেউবকুল ভিজে যায় গন্ধ বিলিয়ে।

এলোমেলো চুলে খাপছাড়া মেহেদি হাতআবেগের সর্পিল স্রোতে ভেসে যায় রোজনা-বলা কথায় অজস্র উপমাবৃষ্টি ঝরে আনমনে কবিতার গন্তব্যে!

Advertisement

এসইউ