লাইফস্টাইল

পেটের মেদ না কমার কারণ জানালেন তামান্নার প্রশিক্ষক

তলপেটের মেদ যেন কিছুতেই কমছে না। ডায়েট মেনে চলছেন, নিয়মিত শরীরচর্চাও করছেন, তবু আয়নার সামনে দাঁড়ালে সেই জেদি ভুঁড়ি একই জায়গায়। এমন অভিজ্ঞতা অনেকেরই। বিশেষ করে যারা ওজন কমানোর জন্য অনেক চেষ্টা করেও নির্দিষ্ট অংশের মেদ ঝরাতে পারছেন না, তাদের জন্য বিষয়টি বেশ হতাশাজনক।

Advertisement

শরীরচর্চা বা ব্যায়াম অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে শুধু ব্যায়াম করলেই সব সমস্যার সমাধান হয় না এমনটাই মনে করেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার প্রশিক্ষক সিদ্ধার্থ সিংহ। তার মতে, অনেক সময় আমরা অজান্তেই এমন কিছু খাবার খেয়ে ফেলি, যা ‘স্বাস্থ্যকর’ মনে হলেও আসলে শরীরের চর্বি বিশেষ করে পেটের মেদ বাড়াতে বড় ভূমিকা রাখে। তাই শুধু ক্যালোরি কমানো নয়, খাবার বেছে খাওয়ার সচেতনতা আরও জরুরি।

তিনি এমন তিনটি খাবারের কথা বলেছেন, যেগুলোকে অনেকেই ডায়েট ফ্রেন্ডলি বা হেলদি মনে করেন, কিন্তু অতিরিক্ত বা ভুলভাবে খেলে ওজন কমানোর পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

বাদামের মাখন

প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট থাকায় এটি অনেকেই সকালের নাশতা বা স্মুদি ও টোস্টের সঙ্গে নিয়মিত খান। কিন্তু সমস্যা হলো এর ক্যালোরি ঘনত্ব অনেক বেশি। ফলে অল্প স্বাস্থ্যকর মনে করে বেশি খেয়ে ফেললে ক্যালোরি নিয়ন্ত্রণের হিসাব দ্রুতই এলোমেলো হয়ে যায়।

Advertisement

আরও পড়ুন:  সানিয়ার ফিটনেস রহস্য জানলে আপনিও অবাক হবেন রূপচর্চায় দারুণ তরমুজের খোসা গরমে আরাম পেতে বেছে নেবেন যেমন পোশাক গ্রানোলা

যা অনেকের কাছেই ‘হেলদি ব্রেকফাস্ট’ হিসেবে জনপ্রিয়। ওটস, বাদাম, শুকনো ফল ইত্যাদি মিশিয়ে তৈরি এই খাবারটি পুষ্টিকর মনে হলেও বাজারজাত গ্রানোলায় অনেক সময় অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত উপাদান যুক্ত থাকে। ফলে এটি নিয়মিত খেলে শরীরে শর্করা ও ক্যালোরির পরিমাণ বেড়ে যেতে পারে, যা পেটের মেদ কমানোর পথে বাধা তৈরি করে।

বিয়ার

অনেকে সপ্তাহান্তে বা মাঝে মাঝে এক-দুই গ্লাসকে খুব একটা ক্ষতিকর মনে করেন না। কিন্তু এই পানীয়তে ক্যালোরির পরিমাণ তুলনামূলকভাবে বেশি। পাশাপাশি এটি শরীরের বিপাকক্রিয়ার গতি ধীর করে দিতে পারে, ফলে ফ্যাট বার্ন হওয়ার প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয়।

প্রশিক্ষক সিদ্ধার্থ সিংহের পরামর্শ হলো, ওজন কমাতে শুধু ব্যায়াম নয়, বরং প্রতিদিনের খাবার বাছাইয়ে আরও বেশি সচেতন হতে হবে। কারণ অনেক সময় ‘হেলদি’ লেবেলের আড়ালেই লুকিয়ে থাকে বাড়তি ক্যালোরির ফাঁদ, যা ধীরে ধীরে পেটের মেদের আকার বাড়িয়ে দেয়।

জেএস/

Advertisement