বছর ঘুরে নতুন করে বৈশাখ ফিরে আসে,নতুন স্বপ্নে বাঙালির মন নাচে মহা উল্লাসে।নতুন দিনে নতুন ভাবনা নতুন কথার গানে,নতুন সুরে নতুন কণ্ঠে মুখরিত সবখানে।
Advertisement
বাঙালির চলা বাঙালির বলা বাঙালির সংস্কৃতি,সহজ-সরল কর্মে-কথায় ভালোবাসা প্রেম-প্রীতি।দুঃখ কষ্ট তবু হাসি মুখ; তবুও এগিয়ে চলা,মাটি মাঠ ঘাট কিষাণী কৃষক সাথে লাঙলের ফলা।
বৈশাখ আনে নতুন বছর নতুন বাতাস বৃষ্টি,ঝাকিয়ে ধরা জাগিয়ে দিতে নয় হতে অনাসৃষ্টি।বৈশাখ বলে পথ চলো আরও দূরে যেতে হবে,পৃথিবীটাজুড়ে বাংলার গান পৌঁছেই যাবে তবে।
এসইউ
Advertisement