ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলে দুই দিনব্যাপী বৈশাখী উৎসব শুরু হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন।
বৈশাখী উৎসবের আয়োজনের মধ্যে থাকছে- মেহেদি, আলতা ও কলকা উৎসব, নাগরদোলা ও বায়োস্কোপ উপভোগ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রং খেলা ও ফ্লাশমব, মিস রোকেয়া প্রতিযোগিতা এবং কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সঙ্গে থাকছে মিষ্টান্নসহ নানা খাবারের স্টল।
রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে হল সংসদের কোষাধ্যক্ষ ড. রুমানা পারভিন এ্যানি, হল সংসদের সহ-সভাপতি ফাতেমাতুল জান্নাত ইমা, সাধারণ সম্পাদক সিনথিয়া মেহরিন সকাল, সংস্কৃতি সম্পাদক জান্নাতুল ফেরদৌস তিশাসহ সংসদের নেতৃবৃন্দ ও বিভিন্ন হলের ছাত্রীরা উপস্থিত ছিলেন।
Advertisement
এফএআর/একিউএফ