লেবাননে সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়ে পড়েছে ১০ লাখ মানুষ। দেশটির জন্য জরুরি সহায়তা ও ত্রাণ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান বারহাম সালিহ। খবর বিবিসির।
Advertisement
সংঘাতের কারণে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা লেবাননের মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশ। বারহাম সালিহ এই পরিস্থিতিকে ‘অভূতপূর্ব’ বলে বর্ণনা করেছেন।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের সঙ্গে বৈঠকের পর সালিহ বলেন, লেবানন বারবার সহিংসতার চক্রে আটকে থাকতে পারে না; দেশটির প্রয়োজন সমর্থন ও স্থিতিশীলতা।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দুই হাজার ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
Advertisement
ইসরায়েল বলছে, লেবাননে তাদের অভিযান ইরান-সমর্থিত হিজবুল্লাহকে দুর্বল করা এবং সীমান্ত পেরিয়ে আসা রকেট হামলাসহ বিভিন্ন আক্রমণ থেকে নিজেদের নাগরিকদের সুরক্ষার লক্ষ্যেই পরিচালিত হয়েছে।
টিটিএন