দেশজুড়ে

ফেরি থেকে নদীতে পড়ে গেলো প্রাইভেটকার

নারায়ণগঞ্জে ফেরি থেকে একটি প্রাইভেটকার শীতলক্ষ্যা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় চালককে জীবিত উদ্ধার করা হয়।

Advertisement

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ের বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট থেকে সদর থানার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশে ফেরিটি যাত্রা করছিল। বিকেলে হাজীগঞ্জ ঘাটের কাছাকাছি পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার নদীতে পড়ে যায়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। গাড়ির চালককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। গাড়িটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না বলে জানা গেছে।

এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম বলেন, ডুবন্ত প্রাইভেটকারটিও উদ্ধার করে তীরে আনা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম