জাতীয়

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে: মন্ত্রিপরিষদ সচিব

সম্প্রতি দেশের জ্বালানি সংকট ও যানজট পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। তিনি বলেছেন, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে।

Advertisement

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, কিছু ক্ষেত্রে বাজারে অস্থিরতা এবং ব্যবসায়িক প্রবণতার কারণে জ্বালানি বিতরণে সমস্যা তৈরি হচ্ছে।

তিনি আরও জানান, বিদ্যুৎ খাতের বড় প্রকল্প বাস্তবায়নে বেসরকারি খাতকে আরও বেশি যুক্ত করা হবে। পাশাপাশি সরকারি সহায়তার মাধ্যমে বিনিয়োগ পরিবেশ সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আলোচিত বিষয়গুলো নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুতই বিস্তারিত কর্মপরিকল্পনা প্রণয়ন করে কাজ শুরু করবে।

Advertisement

কেএইচ/এমআইএইচএস