আইন-আদালত

বিচারিক দায়িত্বে ফিরলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান

জুলাই গণঅভ্যুত্থানের পর ছুটিতে পাঠানো সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম মনিরুজ্জামানকে পুনরায় বিচারিক দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

আগামী ১৯ এপ্রিল রোববার থেকে তিনি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের নেতৃত্ব দেবেন এবং বিচারকাজ পরিচালনা করবেন। তার সঙ্গে একই বেঞ্চে থাকবেন বিচারপতি দিহিদার কবীর মাসুম।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকাশিত হাইকোর্ট বিভাগের নবগঠিত বেঞ্চ তালিকা থেকে এ তথ্য জানা যায়।

উল্লেখ্য, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ছাত্র-জনতার দাবির মুখে ২০২৪ সালের ১৬ অক্টোবর থেকে হাইকোর্টের ১২ জন বিচারপতিকে বেঞ্চের বাইরে রাখা হয়েছিল। তাদের মধ্যে বিচারপতি এস এম মনিরুজ্জামান অন্যতম। তবে সূত্র জানায়, তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

Advertisement

এফএইচ/এমএএইচ/