কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির নেতাসহ তিনজনের বিরুদ্ধে সরকারি পণ্য দেওয়ার আশ্বাসে গ্রামবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
Advertisement
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ভৈরব প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা। তারা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ ও তার ভাই মাহাবুব মিয়া, ভাইয়ের স্ত্রী টুনি আক্তারের শাস্তির দাবি জানান এবং টাকা ফেরত চান।
সংবাদ সম্মেলনে বলা হয়, এক বছর আগে মাসুম বিল্লাহ, মাহাবুব মিয়া ও টুনি আক্তার সরকারি পণ্য দেওয়ার নামে চার শতাধিক লোকজনের কাছ থেকে প্রতিমাসে ৫-১০ হাজার করে টাকা নেন। এভাবে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নিয়ে পণ্য দেননি তারা। জমানো টাকা ফেরত চেয়েও পাননি। তারা ওই টাকা ফেরত এবং অভিযুক্তদের শাস্তির দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্ত মাসুম বিল্লাহ বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। টুনি আক্তারের চাচা ও চাচি মানুষের কাছ থেকে ৫-৭ লাখ টাকা নিয়েছে বলে শুনেছি। এ ঘটনায় ইব্রাহিমপুরে একটি সালিশি বৈঠকও হয়েছে।’
Advertisement
রাজীবুল হাসান/এসআর/জেআইএম