দেশের জনপ্রিয় সুপারশপ চেইন ডেইলি শপিং সুপারশপে দুদিনের জন্য নানান পণ্যে দেওয়া হয়েছে মূল্যছাড়। স্ট্যান্ডার্ড মিনিকেট চাল প্রতি কেজি ৭৩ টাকা, বিআর-৫৮ চাল ৫৫ টাকা, খোলা মসুর ডাল ৯৪ টাকা এবং বুটের ডাল ৯৭ টাকায় পাওয়া যাবে।
Advertisement
শুধু খাদ্যপণ্য নয়, ডিটারজেন্ট, সাবান, শ্যাম্পু, হ্যান্ডওয়াশ, টয়লেট ক্লিনারসহ বিভিন্ন নিত্যব্যবহার্য পণ্যে থাকছে বিশেষ ছাড়। শিশুদের পণ্যের মধ্যে কিডস্টার বেবি ডায়াপার ও টুইংকেল বেবি ডায়াপারের নির্দিষ্ট আইটেমেও দেওয়া হবে বড় ধরনের মূল্যছাড়।
এছাড়া ২ কেজি প্রাণ আটা ও ময়দা এবং ৫০০ গ্রাম প্রাণ সুজিতে ১৫ টাকা ছাড় দেওয়া হচ্ছে। অন্যদিকে ২ কেজি পুষ্টি, স্বাদ ও সানশাইন ব্র্যান্ডের আটায় মিলছে ২৫ টাকা পর্যন্ত ছাড়।
এক কেজি এসিআই ও মোল্লা সুপার লবণে ৭ টাকা ছাড়, ২৬০ গ্রাম ঝটপট চিকেন পিৎজা ও এক কেজি ঝটপট চিকেন নাগেটসে যথাক্রমে ২৫ ও ৫০ টাকা ছাড় রয়েছে। ১০০০ মিলিলিটারের লিকুইড ডিটারজেন্ট পাউডার একটি কিনলে একটি ফ্রি, ৫০০ মিলিলিটার সুইফট টয়লেট ক্লিনার একটি কিনলে একটি ফ্রি অফার।
Advertisement
আরও পড়ুনখাবার থেকে গ্যাজেট, কোথায় কোন পণ্য পাবেন আমনের দাম পড়তি, বোরো নিয়ে বাড়ছে দুশ্চিন্তা
এছাড়া, আরেক জনপ্রিয় সুপারশপ চেইন স্বপ্নে ক্রেতাদের জন্য ঘোষণা করা হয়েছে দুদিনের বিশেষ ছাড়। ১৭ ও ১৮ এপ্রিল সারাদেশে স্বপ্নের সব আউটলেটে এই অফার চালু থাকবে।
এই অফারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে কোমল পানীয় ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রীতে মিলছে আকর্ষণীয় ছাড়। অফারের মধ্যে রয়েছে জনপ্রিয় পানীয় ব্র্যান্ড ট্যাংয়ে বিশেষ মূল্যছাড়। ৭৫০ গ্রাম প্যাকে ৫৪ টাকা এবং ২ কেজি প্যাকে ১৫০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া প্রাণ ম্যাংগো জুসসহ বিভিন্ন কোমল পানীয়তেও রয়েছে মূল্যহ্রাস।
নিত্যপণ্যের বাজারেও রয়েছে উল্লেখযোগ্য মূল্যছাড়। চিনিগুঁড়া চাল প্রতি কেজি ১৫০ টাকা, আলু ১৬ টাকা এবং পেঁয়াজ ৩৮ টাকায় বিক্রি করা হবে। পাশাপাশি নাজিরশাইল (স্ট্যান্ডার্ড) ও মিনিকেট (স্ট্যান্ডার্ড) চাল প্রতি কেজি ৫৭ টাকা, স্বর্ণা চাল ৫২ টাকা এবং প্রিমিয়াম মিনিকেট (জিরাশাইল) চাল ৭২ টাকায় মিলবে। ডালের বাজারেও রয়েছে স্বস্তি। মসুর ডাল (স্ট্যান্ডার্ড) প্রতি কেজি ৯৫ টাকায় বিক্রি করা হবে।
Advertisement
সুপারশপ আগোরায় তীর কেনোলা অয়েল ১/২ লিটারে মিলবে সর্বোচ্চ ১০ টাকা ছাড়ে। এছাড়া পুষ্টি প্লাস/ফ্রেশ/ড্যানিশ ফুলক্রিম মিল্ক পাউডার ৫০০ গ্রাম বা ১ কেজিতে ১২০ টাকা পর্যন্ত ছাড় রয়েছে।
মিনিকেট চাল স্ট্যান্ডার্ড (খোলা) প্রতি কেজি ৬৩ টাকা, নাজিরশাইল চাল প্রিমিয়াম (খোলা) প্রতি কেজি ৮২ টাকা, মিনিকেট চাল প্রিমিয়াম (খোলা) প্রতি কেজি ৭৮ টাকায় পাওয়া যাবে। এছাড়া মসুর ডাল দেশি (খোলা) প্রতি কেজি মিলবে ১৩২ টাকায়। এ অফার চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।
মীনা বাজারে বিভিন্ন শাক সবজিতে ৫ থেকে ৪৯ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। এছাড়া প্রতিকেজি হাড়সহ গরুর মাংস ৭৯৮ টাকা, খাসির মাংস ১১৮৯ টাকা, ৩ কেজি+ কাতল মাছ ৩৬৯ টাকায় বিক্রি হবে। প্রতি কেজি পাঁচমিচালি মাছ মিলবে ৩০৯ টাকায়। এছাড়া সাশ্রয় মূল্যে মিলবে বিভিন্ন ফল।
এসএম/কেএসআর