লাইফস্টাইল

চিংড়ি দিয়ে ডিম ভাজা খেয়েছেন কখনো

আমরা অনেকেই ডিম ভাজা খেতে খুব পছন্দ করি। আবার চিংড়ি মাছও অনেকের কাছে প্রিয় একটি খাবার। এই দুইটি উপাদান যদি একসঙ্গে রান্না করা যায়, তাহলে স্বাদের দিক থেকে একেবারে ভিন্ন এবং অসাধারণ একটি পদ তৈরি হয়। তাই চাইলে আপনি সহজেই ঘরেই চিংড়ি দিয়ে ডিম ভাজা তৈরি করে নিতে পারেন।

Advertisement

ঘরোয়া রান্নায় নতুন কিছু ট্রাই করতে চাইলে এটি হতে পারে একটি দারুণ অপশন। খুব অল্প কিছু উপকরণেই এই রান্না তৈরি করা যায় এবং সময়ও লাগে খুব কম। ব্যস্ত দিনের মধ্যেও দ্রুত রান্না করা সম্ভব হওয়ায় এটি অনেকের জন্য সুবিধাজনক একটি রেসিপি।

আসুন জেনে নেওযা যাক চিংড়ি দিয়ে ডিম ভাজাবেন যেভাবে-

উপকরণ চিংড়ি মাছ দেড় কাপ (মাঝারি আকারের) ডিম ৩ টি পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ মরিচ গুঁড়া ১ চা চামচ হলুদ গুঁড়া আধা চামচ তেল ২-৩ টেবিল চামচ ধনে পাতা কুচি ১ টেবিল চামচ লবণ স্বাদমতো প্রস্তুত প্রণালি

প্রথমে চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর মাছের অর্ধেক অংশ আলাদা করে নিয়ে বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। বাকি অর্ধেক অংশে সামান্য লবণ ও হলুদ মিশিয়ে ১০ মিনিট মেরিনেট করে রাখুন। এতে মাছের কাঁচা গন্ধ কমে যাবে এবং স্বাদও আরও ভালো হবে।

Advertisement

এরপর একটি প্যানে ১ টেবিল চামচ তেল গরম করুন। তেল গরম হলে মেরিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে ২-৩ মিনিট ভেজে নিন, যতক্ষণ না হালকা মুচমুচে হয়। বেশি সময় ভাজবেন না, নাহলে মাছ শক্ত হয়ে যেতে পারে। ভাজা চিংড়িগুলো একটি পাত্রে তুলে রাখুন।

এবার একটি বড় বাটিতে চিংড়ি বাটা, পেঁয়াজ কুচি, মরিচ গুঁড়া এবং হলুদ গুঁড়া আধা চা চামচ করে নিন। এরপর এতে ডিম ফেটে ভালোভাবে মিশিয়ে নিন, যাতে সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশে যায়।

এখন প্যানে সামান্য তেল দিয়ে এই ডিমের মিশ্রণটি ঢেলে দিন। মাঝারি আঁচে ধীরে ধীরে রান্না করতে থাকুন। ডিম কিছুটা সেট হয়ে এলে তার ওপর ভাজা চিংড়ি মাছ ছড়িয়ে দিন। সঙ্গে ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন, যা স্বাদ ও ঘ্রাণ আরও বাড়িয়ে দেবে। ডিম পুরোপুরি ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। গরম ভাত সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন:মেঘলা বিকেলে চায়ের সঙ্গী পাকোড়া, এক নজরে ৩ রেসিপি ১০ মিনিটে তৈরি করুন মুখরোচক চিলি চিজ টোস্ট 

এসএকেওয়াই

Advertisement