দেশজুড়ে

টেকনাফ মেরিন ড্রাইভে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, প্রাইভেটকারে আগুন

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

Advertisement

রোববার (১৯ এপ্রিল) সকালে মেরিন ড্রাইভের বড় ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের এসআই হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মেরিন ড্রাইভ সংলগ্ন বড় ডেইলে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পড়লে তা বিস্ফোরিত হয়ে গাড়িটিতে আগুন ধরে যায়।

এসময় গাড়ির চালক অজ্ঞান হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। গাড়িতে থাকা যাত্রীরা নিরাপদে দ্রুত বের হয়ে যেতে সক্ষম হন।

Advertisement

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো যাত্রীর হতাহতের ঘটনা ঘটেনি।

জাহাঙ্গীর আলম/এমএন/এমএস