হজযাত্রীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের হাতে এসব উপহার তুলে দেওয়া হচ্ছে।
Advertisement
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে প্রাণ ড্রিংকিং ওয়াটার, কেক, বিস্কুট, ম্যাংগো বার ও চকলেট। আগামী ২১ মে পর্যন্ত হজ ফ্লাইট চলাকালীন এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও পড়ুনসৌদি আরবে গেলেন ৭৬৩৪ হজযাত্রীহজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, ‘মানুষের জীবনের অন্যতম পবিত্র এ যাত্রায় হাজীদের পাশে থাকতে পারা আমাদের জন্য গর্বের। তাদের হাতে ছোট্ট এই উপহার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি আমাদের এই ভালোবাসা ও ছোট্ট উপহারগুলো তাদের যাত্রায় কিছুটা হলেও স্বস্তি দেবে।’
Advertisement
তিনি আরও বলেন, চলতি বছর নিবন্ধিত প্রায় ৭৮ হাজার ৫০০ হজযাত্রীর প্রত্যেকের কাছেই এই শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএ