কক্সবাজারের টেকনাফ থেকে মানব পাচারের সঙ্গে জড়িত ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) টেকনাফে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
Advertisement
গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ ও সাবরাংয়ের বাসিন্দা মো. ইসমাইল (১৯), মো. ইব্রাহিম (২৬) ও মো. ফারুক (৩৫)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার টেকনাফের সাবরাং ও সদর ইউনিয়নে অভিযান চালিয়ে মানব পাচারের সঙ্গে জড়িত চক্রের তিন শীর্ষ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানব পাচারের মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অপরাধের সঙ্গে জড়িত।
Advertisement
ওসি বলেন, মানব পাচার ও মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জাহাঙ্গীর আলম/এনএইচআর/জেআইএম