আন্তর্জাতিক

যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের কঠোর জবাব দেবে ইরান

ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কমান্ডার সতর্ক করে বলেছেন, দেশের বিরুদ্ধে যে কোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক, দৃঢ় ও আনুপাতিক প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

Advertisement

একই সঙ্গে তিনি যুদ্ধক্ষেত্র নিয়ে কোনো বিভ্রান্তিকর তথ্য বা ভ্রান্ত বর্ণনা ছড়ানোর সুযোগ দেওয়া হবে না বলেও জোর দেন।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি ইরানের কৌশলগত শক্তি ও সামরিক প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, ইরানি জাতি আইআরজিসি এবং অন্যান্য প্রতিরক্ষা বাহিনীর ওপর গর্বিত, যারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে শত্রুপক্ষকে চাপে ফেলেছে এবং তাদের যুদ্ধবিরতির আহ্বান জানাতে বাধ্য করেছে।

Advertisement

তিনি আরও দাবি করেন, ইরানের জনগণ সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থন জানিয়ে রাজপথে সক্রিয় উপস্থিতি বজায় রেখেছে, যা দেশের অভ্যন্তরীণ ঐক্যকে আরও দৃঢ় করেছে।

বিবৃতিতে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী, সরকার ও জনগণ একত্রে নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ রয়েছে এবং যে কোনো হুমকির বিরুদ্ধে দ্রুত ও চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত।

একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ইঙ্গিত করে বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বিকৃত করার কোনো সুযোগ দেওয়া হবে না, বিশেষ করে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে।

কমান্ডার আরও সতর্ক করেন, কোনো পক্ষ প্রতিশ্রুতি লঙ্ঘন করলে ইরান উপযুক্ত জবাব দিতে দ্বিধা করবে না।

Advertisement

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

এমএসএম