ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ ও কক্সবাজার-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর দুই প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই দুই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।
Advertisement
বুধবার (২২ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
ঝালকাঠি-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামাল, এই আসনে জামায়াতের প্রার্থী ফয়জুল হক ভোটের ফল চ্যালেঞ্জ করেছেন।
অপরদিকে, কক্সবাজার-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। এই আসনে জামায়াতের প্রার্থী এএইচএম হামিদুর রহমান আযাদ ভোটের ফল চ্যালেঞ্জ করেছেন।
Advertisement
এর আগে অর্ধশতাধিক প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওই সব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গণপ্রতিনিধিত্ব আদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে আবেদনের শুনানির জন্য নির্বাচনি ট্রাইব্যুনাল কাজ করছে।
এফএইচ/এসএনআর