২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে চলাকালীন নরসিংদীতে হত্যাযজ্ঞের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামিন আবেদন করেছেন সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
Advertisement
বুধবার (২২ এপ্রিল) ট্রাইব্যুনাল সূত্রে এমন তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিন জামিন আবেদনের বিষয়ে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে শুনানি হওয়ার কথা রয়েছে।
এদিন এ মামলায় সাইফুল ইসলামসহ তিনজনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যরা হলেন, রবিউল ইসলাম ও রাঙামাটির তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী।
Advertisement
প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর পুলিশকে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। গুলির নির্দেশ দেওয়ার সঙ্গে জড়িত এমন আরও কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে চিহ্নিত করা হয়। এর মধ্যে ২০২৫ সালের ১৪ এপ্রিল নরসিংদীতে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার দেখান ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ নরসিংদীতে পুলিশের গুলিতে শহীদ হন দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র-জনতা। পরে তার লাশ নিয়ে মিছিল করতে গেলে আবারও গুলি করা হয়। ওই সময় আরও একজন নিহত হন। এছাড়া গণঅভ্যুত্থান চলাকালীন নরসিংদীতে ২০ জনের মতো শহীদ ও অসংখ্য মানুষ আহত হন। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা হয়।
এফএইচ/এসএনআর
Advertisement