বিনোদন

নিজেদের জীবনের গল্পে জুটি হলেন অনন্ত-বর্ষা, পরিচালনায় হিরু খান

আলোচিত তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা। সম্প্রতি তারা জুটি হয়েছেন নতুন একটি কাজে। দুই তারকাকে দেখা যাবে একটি বিজ্ঞাপনচিত্রে। এটি নির্মাণ করেছেন পরিচালক হিরু খান। সম্প্রতি ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে।

Advertisement

বিজ্ঞাপনচিত্রটিতে অনন্ত-বর্ষার রিল লাইফ ও বাস্তব জীবনের গল্পকে একসঙ্গে তুলে ধরা হয়েছে বলে জানা গেছে। এতে তাদের ব্যক্তিগত সম্পর্ক ও পর্দার জুটি হিসেবে রসায়ন- দুই দিকই ভিজ্যুয়ালভাবে উপস্থাপন করা হবে।

অনন্ত জলিল বলেন, ‘অনেকদিন পর ভালো একটি কাজ করলাম। নির্মাতাসহ সবার আন্তরিকতা ছিল কাজটি ভালো করার জন্য। প্রচারে এলে দর্শকেরও ভালো লাগবে।’

বর্ষা বলেন, ‘খুবই ভালো একটি টিমের সঙ্গে কাজ করলাম। কস্টিউম, লাইট, ক্যামেরা, মেকআপ- সবকিছুতেই নির্মাতা যত্ন নিয়েছেন। আমাদের লাইফটাই এখানে তুলে ধরা হয়েছে।’

Advertisement

পরিচালক হিরু খান জানান, তার ক্লায়েন্ট সেবা হোল্ডিংস লিমিটেডের পরামর্শেই এমন একটি তারকা জুটিকে নেওয়া হয়েছে যারা ব্যক্তিগত জীবন ও শোবিজ দুই ক্ষেত্রেই সফল। তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি এই জুটিকে নতুনভাবে উপস্থাপন করতে।’

গোলাম রাব্বানীর চিত্রনাট্যে নির্মিত এই বিজ্ঞাপনচিত্রে আরও অভিনয় করেছেন দ্বীন ইসলাম, প্রিয়াঙ্কা পিউ, তন্ময় সূর্য, শোভব, পারভেজ আনোয়ার, শুভ ও ফয়সাল।

 

এলআইএ

Advertisement