আন্তর্জাতিক

বীরভূমে ভোটকেন্দ্রে অশান্তি

পশ্চিমবঙ্গের নির্বাচনের চেনা ছবি ধরা পরলো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভুয়ো ভোটার থেকে শুরু করে ভোটকেন্দ্রের সামনে অশান্তির ছবি দেখা গেল। শিলিগুড়িতে ২৩৫ নম্বর বুথে এক নারী প্রথমবার ভোট দিতে আসলে তাকে বলা হয় তার ভোট দেওয়া হয়ে গেছে। তিনি জানান, প্রথমবার ভোট দিতে গিয়েছিলেন। বুথে গিয়ে জানতে পারেন তার ভোট কেউ আগেই দিয়ে চলে গেছে।

Advertisement

শিলিগুড়ির পাশাপাশি মালদার গাজনে একই অভিযোগ উঠেছে। সেখানে নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে যান রিক্তা মন্ডল বিশ্বাস নামে এক ভোটার। তিনি গিয়ে জানতে পারেন ভোট আগেই দেওয়া হয়েছে। পরে দুজনের ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে নেওয়া হয়।

এর পাশাপাশি বীরভূমের লাভপুরে বুথ জ্যামের অভিযোগে অশান্তি সৃষ্টি হয়। লাভপুর প্রাথমিক বিদ্যালয় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে না পেরে বিক্ষোভ দেখান ভোটাররা।

পরে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে বচসা শুরু হয়ে সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে কুইক রেসপন্স টিম পৌঁছালে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ লাঠিচার্জ করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Advertisement

৫ লাখ ভোট কর্মীর কড়া নজরদারিতে ভোট গ্ৰহণ চলছে। নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের বিশাল কর্মী বাহিনী মোতায়ন করা হয়েছে। তার পরেও অশান্তি, সহিংসতার মধ্যেই দিয়ে গণতন্ত্রের উৎসব চলছে।

টিটিএন