শিক্ষা

নতুন কুঁড়ি স্পোর্টস শুরু ২ মে, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নতুন কুঁড়ি স্পোর্টস শুরু হচ্ছে আগামী ২ মে। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। নতুন কুঁড়ির উদ্বোধন ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের জন্য জরুরি ৬ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

Advertisement

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মাউশির এক বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ক্রীড়া উন্নয়নে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক আগামী ২ মে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করা হবে। এ আয়োজনের উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।

নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষে প্রতিষ্ঠানপ্রধানদের জন্য ৬টি নির্দেশনা দেওয়া হয়েছে-১. এ কর্মসূচি বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়ের ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অনলাইন কিংবা অনস্পট রেজিস্ট্রেশনের অংশগ্রহণে প্রতিষ্ঠানপ্রধানরা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করবেন।

Advertisement

২. প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে।

৩. নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা দিতে হবে।

৪. শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে অনুমোদিত ব্যানার প্রদর্শন করতে হবে।

৫. শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিকযোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে।

Advertisement

৬. সব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সম্পর্কে প্রচারণা চালাতে হবে।

এএএইচ/এমআইএইচএস