বিনোদন

মুম্বাইয়ে বিলাসবহুল ফ্ল্যাটে আল্লু অর্জুন, মাসে ভাড়া দিচ্ছেন কত?

‘রাকা’ সিনেমার ঝলক প্রকাশের পর থেকেই আলোচনায় আল্লু অর্জুন। নতুন এই সিনেমার কাজ চলছে পুরোদমে। এরই মধ্যে শোনা যাচ্ছে, মুম্বাইয়ে থাকতে গিয়ে প্রতি মাসে বড় অংকের ভাড়া গুনতে হচ্ছে দক্ষিণী এই তারকাকে।

Advertisement

বর্তমানে ‘রাকা’র শুটিংয়ের জন্য মুম্বাইয়ে অবস্থান করছেন আল্লু অর্জুন। সিনেমাটির বেশির ভাগ দৃশ্যধারণ হবে সেখানেই। তাই অস্থায়ীভাবে শহরটিতেই একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা জল্পনা-অনেকে মনে করেন, হয়তো স্থায়ীভাবে মুম্বাইয়ে বসবাস শুরু করতে যাচ্ছেন এই অভিনেতা। তবে সেই গুঞ্জন নাকচ করে দিয়েছেন তার বাবা, প্রযোজক আল্লু অরবিন্দ।

আল্লু অরবিন্দ জানিয়েছেন, শুধুমাত্র শুটিংয়ের প্রয়োজনেই আপাতত মুম্বাইয়ে রয়েছেন তার ছেলে। হায়দরাবাদই তাদের স্থায়ী ঠিকানা। পরিবারের সবাই সেখানেই থাকেন, সন্তানদের পড়াশোনাও সেখানেই চলছে।

জানা গেছে, মুম্বাইয়ের জুহু এলাকায় প্রায় ৬ হাজার বর্গফুট আয়তনের একটি বিলাসবহুল পাঁচ কক্ষের ফ্ল্যাট ভাড়া নিয়েছেন ‘পুষ্পা’ খ্যাত এই তারকা। ফ্ল্যাটটিতে রয়েছে ব্যক্তিগত সুইমিং পুল ও চারটি গাড়ি রাখার সুবিধা। এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে প্রায় ১৬ লাখ টাকা ভাড়া দিচ্ছেন তিনি। তিন বছরের চুক্তিতে নেওয়া হয়েছে এই বাসা।

Advertisement

আরও পড়ুন:গম পাচারের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে নায়িকাকে মুক্তির আগেই শাহরুখের ‘কিং’ সিনেমার মোটা অংকের আয় 

‘রাকা’র পাশাপাশি পরিচালক লোকেশ কানাগরাজের সঙ্গেও নতুন একটি ছবিতে কাজ করতে পারেন অল্লু অর্জুন। সেই সিনেমার শুটিংও মুম্বাইয়ে হতে পারে বলে জানা যাচ্ছে। ফলে আপাতত এই শহরেই থাকা তার জন্য সুবিধাজনক।

অন্যদিকে, নতুন এই ফ্ল্যাটের অন্দরসজ্জার দায়িত্ব নিয়েছেন তার স্ত্রী স্নেহা রেড্ডি। স্কুলের ছুটিতে সন্তান আয়ান ও আরহাও মুম্বাইয়ে এসে বাবার সঙ্গে সময় কাটাতে পারে বলে জানা গেছে।

এমএমএফ

Advertisement