আগুন
Advertisement
১.তোমাকে পুড়তে দেখেআমিও হাত বাড়িয়ে দিলাম আগুনেঅথচ আগুনে আমার প্রচণ্ড ভয় ছিলসেই থেকে—আমি সারাবুকে আগুন নিয়ে ঘুরছি!
২.হাত মুঠো করে আগুন নিলামউঠোনে পুড়তে থাকা চৈত্র নিলামউত্তপ্ত শ্বাস নিলামতখন তুমি সরে গেলে দূরেআগুনের তাপ তোমার অসহ্য লাগে!
৩.যেদিন আমার বাবাকে শ্মশানে নিলামসেদিন আগুন দেখেছিলামদাউ দাউ করে জ্বলছিল! আগেও দেখেছি জ্বলতেএকটি মধ্যবিত্ত পরিবারে কতগুলো মুখের ক্ষুধার আগুন!
Advertisement
এসইউ