জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন নির্ধারিত বাসভাড়া না মানলে শক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
Advertisement
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বাস ও মিনিবাসের নতুন ভাড়ার ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
নির্ধারিত ভাড়া মানা হচ্ছে কি না তা সরকার তদারকি করবে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএ নির্ধারণ করা এবং আমরা আলোচনা করে যে সিদ্ধান্তে উপনীত হয়েছি, বাস মালিকরা অঙ্গীকার করেছে তারা এই সিদ্ধান্ত যে কোনো মূল্যে মানবে এবং অনুসরণ করবে। যেহেতু তারা অঙ্গীকার করেছে, এর ব্যত্যয় না হওয়া পর্যন্ত আমাকে এ বিষয়ে প্রশ্ন না করার রিকোয়েস্ট করবো।’
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে বেড়েছে ১১ পয়সা।
Advertisement
আরও পড়ুনপ্রতি কিলোমিটারে বাসের ভাড়া বাড়লো ১১ পয়সাবাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম, মধ্যরাত থেকে কার্যকরঅপচয় রোধ ও পাচার বন্ধে তেলের দাম কিঞ্চিৎ বাড়ানো হয়েছে
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। এ ক্ষেত্রে ভাড়া বেড়েছে ৪.৪৫ শতাংশ।
অন্যদিকে দূরপাল্লার পথে বাস ভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা। এ ক্ষেত্রে ৫.১৯ শতাংশ বেড়েছে ভাড়া।
আর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এলাকায় কিলোমিটার প্রতি বাস ভাড়া ২ টাকা ৩২ পয়সা আছে। সেটা ১১ পয়সা বেড়ে হয়েছে ২ টাকা ৪৩ পয়সা, যেটা ৪.৭৪ শতাংশ বেড়েছে।
Advertisement
আরএমএম/এমআইএইচএস