বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, উৎপাদন চালিয়ে রাখতে শিল্প কারখানায় গ্যাস দিচ্ছি। ফ্যাসিস্ট সরকার বিগত সময়ে গ্যাস অনুসন্ধান করেনি। আমরা বাপেক্সেকে শক্তিশালী করে গ্যাস অনুসন্ধান করছি।
Advertisement
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ-সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, গ্যাস অনুসন্ধানে সফল হলে যেসব জায়গায় গ্যাস কানেকশন আছে গ্যাস দিতে পারবো প্রেসারও দিতে পারবো।
তিনি বলেন, বিগত সরকার পুরো গ্যাস সেক্টরকে আমদানি নির্ভর করেছে। বিগত সরকার বিশাল অংকের বকেয়া রেখে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দেশীয় গ্যাস অনুসন্ধান করে যেগুলো পরিত্যাক্ত হয়ে গেছে সেখান থেকে গ্যাস অনুসন্ধান করবো। এগুলো করে দেশীয় চাহিদা মেটাবো।
Advertisement
এমওএস/এমআইএইচএস