এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে ১৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। প্রথম দিনে মাত্র ৬ পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছিলেন। ফলে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে বহিষ্কারেরর সংখ্যা তিনগুণেরও বেশি। একই সঙ্গে এদিন প্রথম দিনের তুলনায় অনুপস্থিতিও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৭ হাজার।
Advertisement
দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে বৃহস্পতিবার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা হয়। এ পরীক্ষায় সারাদেশে ৬ জন বহিষ্কার হয়েছেন। তাদের মধ্যে কুমিল্লা ও যশোর বোর্ডের দুজন করে চারজন এবং চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডে একজন করে দুজন।
বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় সারাদেশের ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ জন। অথচ পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ছয় হাজার ৪৪৮ জন। অনুপস্থিত ছিল ১২ হাজার ৩১৬ জন।
Advertisement
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে আরবি প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল ১২ হাজার ১৫০ জন। দেশের ৭৪১ কেন্দ্রে আরবি প্রথমপত্রের পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৩ হাজার ৮৮২ জন। আর উপস্থিত ছিল ২ লাখ ৪১ হাজার ৭৩২ জন। এদিন মাদরাসা বোর্ডে মোট তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ কারিগরি বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও এসএসসি (দাখিল) পরীক্ষায় দেশের ৬৫৩টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ২ হাজার ৩৯৯ জন। এদিন কারিগরি বোর্ডের ইংরেজি-২ বিষয়ের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১ লাখ ২০ হাজার ১৬০ জন। তবে উপস্থিত ছিল ১ লাখ ১৭ হাজার ৭৬১ জন। প্রথম দিনে কারিগরি বোর্ডে কোনো বহিষ্কার না থাকলেও দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ১০ জনকে বহিষ্কার করা হয়েছে।
এএএইচ/এমআইএইচএস
Advertisement