বলিউড অভিনেতা অক্ষয় কুমার যেন আবারও বক্স অফিসে নিজের অবস্থান শক্ত করছেন। প্রিয়দর্শনের সঙ্গে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ভূত বাংলা’ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দাপট দেখাচ্ছে।
Advertisement
মুক্তির মাত্র ৭ দিনেই, অর্থাৎ প্রথম সপ্তাহের শেষে ভারতের বাজারে সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ৮৪ কোটি রুপি। ফলে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করা এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
পরিচালক প্রিয়দর্শন ও অক্ষয়ের জুটি আগে থেকেই দর্শকদের কাছে জনপ্রিয়। ‘ভুলভুলাইয়া’র মতো হিট সিনেমার নস্টালজিয়াও আবার ফিরিয়ে এনেছে এই জুটি। ভারতের বিনোদন বাণিজ্যের বিশ্লেষকদের মতে, সপ্তাহের কর্মদিবসেও সিনেমাটির টিকিট বিক্রি ছিল সন্তোষজনক, যা সাম্প্রতিক সময়ের জন্য ইতিবাচক ইঙ্গিত।
সপ্তম দিনেও প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি প্রমাণ করে দিয়েছে-কমেডি ও রহস্যের মিশেলে অক্ষয় কুমারকে এখনো ভরসা করেন দর্শকরা।
Advertisement
যে গতিতে এগোচ্ছে ‘ভূত বাংলা’, তাতে দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ১০০ কোটির মাইলফলক স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সপ্তাহান্তে বড় কোনো নতুন সিনেমা মুক্তি না থাকায় আয় আরও বাড়বে বলেও ধারণা বিশেষজ্ঞদের।
শুধু দেশেই নয়, আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি ভালো সাড়া পাচ্ছে। বিশ্বব্যাপী আয় হিসেব করলে ‘ভূত বাংলা’ এরই মধ্যে বড় সাফল্যের পথে রয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক ব্যর্থতার পর এই সিনেমা দিয়ে অক্ষয়ের কামব্যাক এখন টিনসেল টাউনের আলোচনার কেন্দ্রবিন্দু।
সিনেমাটির সাফল্যের পেছনে রয়েছে শক্তিশালী অভিনয়শিল্পীদের উপস্থিতি। এতে আরও অভিনয় করেছেন রাজপাল যাদব, পরেশ রাওয়াল, ওয়ামিকা গাব্বি ও শারমন যোশি। তাদের কমিক টাইমিং সিনেমাটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
আরও পড়ুন:১৬ বছরের কিশোরীর সঙ্গে সম্পর্ক, গুপ্ত খবর প্রকাশ করলেন অভিনেতা রাসেল সময় থামাতে পারেনি যাকে, মৃত্যুর পরও অমর সত্যজিৎ
Advertisement
সব মিলিয়ে ‘ভূত বাংলা’ দিয়ে নতুন করে বক্স অফিসে রাজত্ব শুরু করেছেন অক্ষয় কুমার-এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
এমএমএফ