পাবনার সুজানগরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতব্যাপী উপজেলার মথুরাপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।
গ্রেফতারকৃতরা মধ্যে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সমর্থক বলে জানা গেছে। তবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় যায়নি।
Advertisement
ওসি জানান, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য বৃহস্পতিবার রাতে উপজেলার মথুরাপুরে একটি চক্র জমায়েত হচ্ছে বলে সংবাদ ছিলো। এর ভিত্তিতে রাত পৌনে ১১টার দিক অভিযান চালালে চক্রটি বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন জায়াগায় ছড়িয়ে পড়ে। পরে রাতব্যাপী বিভিন্ন জায়াগায় অভিযান চালিয়ে মোট ২১ জনকে আটক করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে।
কার্যক্রম নিষিদ্ধ ও নেতাকর্মীরা পলাতক থাকলেও সম্প্রতি সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও তার সমর্থকরা ওই এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। গত রমজানে প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন এবং আওয়ামী সংশ্লিষ্ট বিভিন্ন দিবস ও কর্মসূচিও পালন করতে দেখা গেছে। সম্প্রতি পাবনা জজ কোর্টে হাজিরা দেওয়ার পর একাধিকবার কোর্টচত্তরে জয় বাংলা স্লোগান দিয়ে বের হয়ে যাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে।
আলমগীর হোসাইন নাবিল/এএইচ/এএসএম
Advertisement