মে দিবস এবং ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে শনিবার (২৫ এপ্রিল) দলের যৌথ সভা হবে।
Advertisement
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ১২টায় এ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মে দিবস ও ৩০ মে উপলক্ষে দলীয় কর্মসূচি নির্ধারণ ও প্রস্তুতি নিয়ে এই যৌথ সভা আহ্বান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন কর্মসূচিগুলো ঘিরে সাংগঠনিক প্রস্তুতি ও দিকনির্দেশনা সভায় আলোচনা করা হবে।
Advertisement
কেএইচ/একিউএফ