জাতীয়

রাউজানে বিএনপিকর্মী বাবলু হত্যা মামলায় গ্রেফতার ২

চট্টগ্রামের রাউজানে বিএনপিকর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলু হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. শফি (৩৯) ও মো. সুমন (৩৩)।

Advertisement

শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানার পূর্ব রাউজান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখীল খামারটিলা, জঙ্গল রাউজান এলাকায় বিএনও ব্রিকফিল্ডের উত্তর-পূর্ব পাশের সড়কে পূর্বশত্রুতার জেরে কাউছার জামান বাবলুকে (৩৪) গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা আবুল কালাম বাদী হয়ে রাউজান থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

Advertisement

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, প্রত্যক্ষদর্শীর তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে পূর্ব রাউজান এলাকা থেকে মামলার তিন নম্বর আসামি শফি ও পাঁচ নম্বর আসামি সুমনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, বাবলু হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে তল্লাশি চলছে।

পুলিশ বলছে, হত্যার পেছনের বিরোধ এবং পরিকল্পনায় কারা জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এমআরএএইচ/ইএ

Advertisement