আইন-আদালত

ঢাকা ট্যাক্সেস বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের পূর্ণ জয়

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল পূর্ণ জয়লাভ করেছে।

Advertisement

গত ২২ ও ২৩ এপ্রিল দুদিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত। এতে সভাপতি হয়েছেন মো. মিজানুর রহমান (দুলাল) এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট আশরাফ হোসেন খান।

নির্বাচন কমিশনার মুজিবুর রহমান ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপি সমর্থিত প্রার্থীরা পৃথক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি একেএম শহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. আবুল কালাম মজুমদার, কোষাধ্যক্ষ হেলাল-ই-আজম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, লাইব্রেরি সম্পাদক মো. মাসুদুর রহমান মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নুরুল ইসলাম সুজন, ওয়েলফেয়ার সম্পাদক মো. খলিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ মনিরুল হক।

Advertisement

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মো. আবু সায়েদ (লিমন), আনোয়ার হোসেন, রুপালী আক্তার, আতিকুর রহমান, মো. আলাউদ্দিন, এফ এম আছাদ উল্যা খান (জীবন), মো. ইকবাল হোসেন, মির্জা এ রহিম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ সোলেমান, মো. কেনান হাওলাদার এবং মো. আবু নাছের মজুমদার মেজবাহ (পদাধিকারবলে)।

জানা গেছে, নির্বাচন ঘিরে কর আইনজীবীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রার্থীরা তাদের পেশাগত অভিজ্ঞতা, দক্ষতা এবং সংগঠনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করেন।

বিশেষ করে কর আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনের আধুনিকায়ন ছিল নির্বাচনি প্রচারণার মূল প্রতিশ্রুতি।

এফএইচ/বিএ

Advertisement