রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
Advertisement
রোববার (২৬ এপ্রিল) হাজারীবাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুনছিনতাই-চুরির মামলায় জামিন ‘ডালভাত’, বারবার একই অপরাধ
Advertisement
গ্রেফতাররা হলেন- মো. তিতাস (১৯), মো. রায়হান আকন (২২), মো. শাওন ব্যাপারী (২৫), মো. মোকলেসুর রহমান (৩৫), মো. কাওসার আলী (৩০), মো. রিয়াজ হোসেন (৩৮), মো. সুজাউল রানা (২৮), শেখ বোরহান উদ্দিন শাহ (১৯), মো. মুন্না মিয়া (৩৮), মো. জামাল (২৫), মো. নবী হোসেন (৩০), মো. আনোয়ার হোসেন (৪০), মো. ওমর ফারুক (৩৬), মো. সাইফুল ইসলাম (৩২), মো. রাসেল (২৮), মো. তানভীর আহম্মেদ রাহাত (২৩), মো. সুজন (৩২), মো. রিয়াজ উদ্দিন (৩২), মো. শহিদ (২০), মো. শামীম (২৫), মো. রাব্বি (২৫), মো. শামীম (৪২), মো. মুরাদ (২৭), মো. জীবন (৩০), মো. লাম সরদার (২০), মো. আরিফ (৩০), মো. জুয়েল রানা (২৮) ও মো. ফাহিম হোসেন (২৬)।
এন এম নাসিরুদ্দিন বলেন, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধদমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কেআর/বিএ
Advertisement