চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডি তাদের নতুন অল-ইলেকট্রিক হাইপারকার-ডেনজা জেড উন্মোচন করেছে, যা প্রথমে ইউরোপের বাজারে আসবে। গাড়িটি ১,০০০ হর্সপাওয়ারের বেশি শক্তি উৎপাদন করতে সক্ষম এবং ০ থেকে ৬০ মাইল গতিতে পৌঁছাতে সময় নেয় দুই সেকেন্ডেরও কম।
Advertisement
বেইজিং অটো শোতে গাড়িটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এর আগে ২০২৫ সালে সাংহাই অটো শোতে এটি কনসেপ্ট মডেল হিসেবে প্রদর্শিত হয়েছিল।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ডেনজা জেড হবে একটি চার আসনের হাইপারকার, যা হার্ডটপ, কনভার্টিবল এবং ট্র্যাক সংস্করণে পাওয়া যাবে। ট্র্যাক সংস্করণের আলাদা বৈশিষ্ট্য এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি।
গাড়িটিতে থাকবে বিওয়াইডি-এর উন্নত প্রযুক্তি ডাই-সাস এম ইন্টেলিজেন্ট সাসপেনশন সিস্টেম, যা অনেকটা শেভরোলেট করভেট-এর ম্যাগনেটিক রাইড কন্ট্রোলের মতো। এছাড়া থাকবে ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি এবং উন্নত অটোনোমাস ড্রাইভিং ও ‘ট্যাঙ্ক টার্নিং’ ফিচার।
Advertisement
বিওয়াইডি জানিয়েছে, ইউরোপে প্রথমবারের মতো এই গাড়ির প্রদর্শনী হবে যুক্তরাজ্যের গুডউড ফেস্টিভ্যাল অব স্পিডে, আগামী জুলাই মাসে।
গাড়িটির দাম এখনো প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি বিওয়াইডি-এর অন্য হাইপারকার ইয়াংওয়াং ইউ৯-এর তুলনায় বেশি সহজলভ্য হবে, যা সীমিত সংখ্যায় তৈরি করা হয়। বিশ্লেষকদের মতে, ইউরোপে প্রথম লঞ্চের সিদ্ধান্ত বিওয়াইডি-এর বৈশ্বিক বাজার সম্প্রসারণ কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সূত্র: এনগ্যাজেট
আরও পড়ুনজ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবেবৈদ্যুতিক স্কুটারে মাসে বিদ্যুৎ খরচ কতকেএসকে
Advertisement