বিনোদন

হজ করতে গিয়ে যা বললেন অভিনেত্রী মোমেনা চৌধুরী

দেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের গুণী অভিনেত্রী মোমেনা চৌধুরী। হজ পালন করতে তিনি সৌদি আরবে গেছেন। এ খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

ফেসবুকে দেওয়া এক পোস্টে মোমেনা চৌধুরী লেখেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, হজে এসেছি। সবাই দোয়া করবেন। যারা আমাকে খুঁজে বারবার কল করছেন, তারা আমাকে জুনে ইনশাআল্লাহ পাবেন। আমিও সবার জন্য দোয়া করছি। ভালো থাকবেন সবসময়। আল্লাহর রহমতে থাকুন।’

তার এ পোস্টের পর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন। অনেকেই তার সুস্থতা ও সুন্দরভাবে হজ সম্পন্ন করার জন্য দোয়া কামনা করেছেন।

মোমেনা চৌধুরী দীর্ঘদিন ধরেই দেশের সংস্কৃতি অঙ্গনের পরিচিত মুখ। মঞ্চে তার শক্তিশালী অভিনয় যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি টেলিভিশন নাটক, সিনেমা ও বিজ্ঞাপনেও তিনি নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

Advertisement

১৯৮৭ সালে অভিনয়জগতে পথচলা শুরু করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে বহু নাটক ও চরিত্রে অভিনয় করলেও তার অভিনয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন ‘লালজমিন’। মুক্তিযুদ্ধের আবহে নির্মিত এ মঞ্চনাটকে একক অভিনয়ের মাধ্যমে বিশেষ প্রশংসা কুড়িয়েছেন তিনি।।

 

এমআই/এলআইএ