বিনোদন

ওকলাহোমায় প্রবাসীদের আনন্দে ভাসাবেন জায়েদ খান

আমেরিকার অঙ্গরাজ্য ওকলাহোমায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলা কনসার্ট। আর সেই আয়োজন মাতাতে অংশ নিতে যাচ্ছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। আগামী ৯ মে অনুষ্ঠিত হবে এই বিশেষ কনসার্ট।

Advertisement

দেশি ইয়ুথ অ্যাসোসিয়েশন ওকলাহোমার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জায়েদ খানের সঙ্গে আরও উপস্থিত থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ ও বিন্দু কনা।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা সবসময় আমাকে অনুপ্রাণিত করে। ওকলাহোমায় প্রথমবারের মতো বৈশাখী মেলায় অংশ নিতে যাচ্ছি। বিষয়টি আমার জন্য খুবই আনন্দের। আশা করছি সবার সঙ্গে দারুণ একটা সময় কাটবে।’সামিনা চৌধুরী

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিদেশের মাটিতে এভাবে উদযাপন করা সত্যিই গর্বের বিষয়। যারা আসবেন, তাদের জন্য স্মরণীয় একটি আয়োজন হবে বলে বিশ্বাস করি।’

Advertisement

প্রবাসী বাংলাদেশিদের বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে এই আয়োজন নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকরা জানান, গান, বিনোদন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা।

এর আগের বছর একই আয়োজনে অংশ নিয়েছিলেন নগর বাউলখ্যাত সংগীতশিল্পী জেমস। এবার জায়েদ খানকে ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

 

এমআই/এলআইএ

Advertisement