আন্তর্জাতিক

৫০০ আবেদনেও মিলছে না চাকরি, যুক্তরাজ্যে নতুন সংকট

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা শেষ করেও চাকরি না পাওয়ার সংকট নতুন করে আলোচনায় এসেছে। খালেদ শরিফ নামে ২১ বছর বয়সী এক তরুণ ৫০০টির বেশি চাকরির জন্য আবেদন করেও কোনো চাকরি পাননি বলে জানিয়েছেন।

Advertisement

লন্ডনের কাছে অবস্থিত কিংস্টোন বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল মিডিয়া টেকনোলজিতে ডিগ্রি অর্জন করেন তিনি। পড়াশোনা ও জীবনযাপনের খরচ মিলিয়ে প্রায় ১ লাখ পাউন্ড ব্যয় হলেও ২০২৫ সালে ডিস্টিংশন নিয়ে পাস করার পরও তিনি এখনো বেকার। ৫০০ আবেদন থেকে তিনি ২০টিরও কম ইন্টারভিউ কল পেয়েছেন।

মিশরে জন্ম নেওয়া এবং কাতারে বেড়ে ওঠা খালেদ শরিফ ১৮ বছর বয়সে লন্ডনে আসেন। তিনি জানান, যুক্তরাজ্যের চাকরির বাজার এখন অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং আবেদনকারীতে পরিপূর্ণ। ফলে নতুন গ্র্যাজুয়েটদের নিয়োগ দিতে অনেক প্রতিষ্ঠান অনীহা দেখাচ্ছে।

তিনি বলেন, আমি ক্লাসে সেরা ছিলাম, তবুও চাকরি পাচ্ছি না। যারা কম ফল করেছে, তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন।

Advertisement

চাকরি সংকটের পেছনে তিনি কোভিড-পরবর্তী অর্থনৈতিক প্রভাব এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারকে দায়ী করেছেন। তার মতে, প্রতিষ্ঠানগুলো এখন খরচ কমাতে নতুন কর্মী নিয়োগ কমিয়ে দিচ্ছে।

তবে হতাশ না হয়ে তিনি ফ্রিল্যান্স ভিডিওগ্রাফার ও ফটোগ্রাফার হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন এবং একটি নিজস্ব পোশাক ব্র্যান্ড চালু করেছেন।

সূত্র: এনডিটিভি

এমএসএম

Advertisement