সাহিত্য

শাহানাজ শিউলীর ছড়া: মা

মাগো তুমি বিশ্বসেরাসবার চেয়ে সেরা দামি,মায়ায় ভরা বুকখানিতেজড়িয়ে রাখো দিবাযামী।

Advertisement

একটুখানি অসুখ হলেঅন্নহীনে জাগো রাত,চোখের জলে বুক ভিজিয়েমাথায় রাখো তোমার হাত।

ঘুম থাকে না দু’চোখেতেএমনি থাকো তুমি সুখে,বাহুডোরে জড়িয়ে তুমিআমায় রাখো মধ্যবুকে।

মমতামাখা রক্ত-ঘামেসুবাসিত তোমার গায়ে,শান্তি নামের বেহেশতখানালুকিয়ে আছে তোমার পায়ে।

Advertisement

এসইউ